Dhaka | Bengali

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত।

  • News Release Date : Nov 20, 2026 | Photo Card | How Many People See: 27
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত। Images Caption : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
কলমাকান্দা উপজেলা প্রতিনিধি 

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পরিচালিত হয়। এতে বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হেলিম, সহকারী শিক্ষক অমল, এডহক কমিটির সভাপতি হাফিজুর রহমান আনসারি, মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা শাকিম ও সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন কার্যক্রম বাস্তবায়ন কমিটির সমন্বয়ক রাফিন মুন্না ও মোস্তাকিম শেখ শুভ, রক্তদান ও রক্ত সংগ্রহবিষয়ক সমন্বয়ক রমিজুর রহমান, শিক্ষা বিষয়ক সমন্বয়ক মীর শামীম আহমেদ সৌরভ, সমাজকল্যাণ ও পুনর্বাসনবিষয়ক সমন্বয়ক শাহ পরান, ধর্মীয় ও নৈতিক বিষয়ক সমন্বয়ক মিজানুর রহমান মিজান এবং সদস্য সাঈদ হাসান,কাইয়ুম আহমেদ, এইচ এম নুরুল ইসলাম ও আলমগীর হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের ইতিবাচক দিক তুলে ধরে সংগঠনের কার্যক্রমের প্রশংসা করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এর আগে কলমাকান্দা সরকারি কলেজে প্রায় ১৫০ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো বরদল উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

সংগঠনের প্রতিনিধিরা আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রক্তদানের উপযোগী তথ্য সংরক্ষণের লক্ষ্যে প্রতি মাসেই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।

Posted by : দৈনিক নেত্রপ্রকাশ

Comment Box