Dhaka | Bengali

টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

  • News Release Date : Nov 20, 2026 | Photo Card | How Many People See: 27
টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড Images Caption : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
শহীদুল ইসলাম শাহেদ 
কক্সবাজার জেলা প্রতিনিধি


কক্সবাজারের টেকনাফে সরকারি আদেশ অমান্য ও কর্তব্যরত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ফেরদৌস কামাল (২২) নামে এক রোহিঙ্গা যুবককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি/১০ ব্লকে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লেদা এপিবিএন ক্যাম্পের দিবাকালীন মোবাইল টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে সি/১০ ব্লকে পৌঁছালে ফেরদৌস কামাল টহল দলের পুলিশ সদস্যদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেন।

পরে টহল দলের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁকে আটক করে লেদা এপিবিএন ক্যাম্পে নিয়ে যান।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ক্যাম্পের সিআইসি কার্যালয়ে হাজির করা হলে সিআইসি ও উপসচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে ফেরদৌস কামালকে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত ফেরদৌস কামাল ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি/১০ ব্লকের বাসিন্দা। তাঁর পিতার নাম আব্দুল মোনাফ এবং মাতার নাম শামসুন নাহার।

সাজা প্রদানের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Posted by : দৈনিক নেত্রপ্রকাশ

Comment Box