Dhaka | Bengali

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। সভাপতি গোবিন্দ চন্দ্র ঘটক ও সম্পাদক উৎপল চক্রবর্তী পুনর্বহাল

  • News Release Date : Nov 20, 2026 | Photo Card | How Many People See: 26
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। সভাপতি গোবিন্দ চন্দ্র ঘটক ও সম্পাদক উৎপল চক্রবর্তী পুনর্বহাল Images Caption : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
বিশ্বজিৎ চক্রবর্তী 
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে গোবিন্দ চন্দ্র ঘটককে সভাপতি এবং উৎপল চক্রবর্তীকে সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল করা হয়েছে।
এছাড়াও কিছুদিনের মধ্যেই নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রহণযোগ্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে সকলের মতামতের ভিত্তিতে ৬১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা কমিটি গঠনের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

শুক্রবার (১৩নভেম্বর) বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলার আয়োজনে টাঙ্গাইলের শ্রীশ্রী বড় কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে টাঙ্গাইল জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি এডভোকেট গোবিন্দ চন্দ্র ঘটকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব বিপ্রশিরোমনি বিজয় কৃষ্ণ ভট্টাচার্য।

আগত অতিথিবৃন্দের সমন্বয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সম্মেলনের উদ্বোধক বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জ্যোতির্বিনোদ গোশ্বামী।
অনুষ্ঠানে নাগরপুর উপজেলা কমিটির সভাপতি রতন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক চক্রবর্তী আশুতোষ (লিটন) ও সদস্য সচিব গোপাল চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক উৎপল চক্রবর্তী।

অতিথিদের মধ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব বিপ্রশিরোমনি বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য, সম্মানিত অতিথি বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রধান বক্তা বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক পলাশ মজুমদার, বিশেষ অতিথি বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্বরুপ চক্রবর্তী। 

টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা হতে আগত প্রতিনিধিদের মধ্য থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নাগরপুর উপজেলা কমিটির সভাপতি রতন কুমার চক্রবর্তী,মির্জাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুশীল কুমার ভট্টাচার্য, গোপালপুর-ভূঞাপুর উপজেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী, ঘাটাইল উপজেলা কমিটির সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুলাল আচার্য, কালীহাতি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পরিতোষ শর্মা, বাসাইল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিনয় রঞ্জন ঘোষাল, দেবব্রত ভাদুরী, উজ্জ্বল চক্রবর্তী প্রমুখ।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের ঐক্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখা এবং অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে আরও কার্যকর ভূমিকা রাখার বিষয়ে মতামত তুলে ধরেন। একটি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত সংগঠন সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
সভাপতি হিসেবে গোবিন্দ চন্দ্র ঘটক এবং সাধারণ সম্পাদক হিসেবে উৎপল চক্রবর্তীর পুনর্বহালকে সংগঠনের সাংগঠনিক ধারাবাহিকতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নবনিযুক্ত নেতৃত্বের কাছে সংগঠনের সদস্য, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের প্রত্যাশা, তাঁদের নেতৃত্বে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা শাখার কার্যক্রম আরও বিস্তৃত হবে। পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও বেশি সুদৃঢ় হবে।
সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ একটি সামাজিক ও সাংগঠনিক প্ল্যাটফর্ম হিসেবে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করতে সমগ্র বাংলাদেশেই কাজ করে যাচ্ছে। পাশাপাশি বর্ণ- ভেদাভেদ ভুলে গিয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের সকলের বিপদে-আপদে ও তাদের যে কোনো সমস্যা সমাধানে তাদের পাশে থেকে কার্যকর ভূমিকা রেখে আসছেন।

টাঙ্গাইল জেলা শাখার নতুন নেতৃত্বপ্রাপ্তদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে—এমন প্রত্যাশা জেলা সম্মেলনে উপস্থিত সকলের।

Posted by : দৈনিক নেত্রপ্রকাশ

Comment Box