Logo
প্রিন্ট: ২০ নভেম্বর ২০২৬, ১১:০১ এএম প্রকাশ: Nov ২০, ২০২৬

লর্ডহার্ডিঞ্জ মডেল মাদরাসায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু

লর্ডহার্ডিঞ্জ মডেল মাদরাসায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু
মোঃ নোমান খান
নিজস্ব সংবাদদাতা 


ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জে অবস্থিত লর্ডহার্ডিঞ্জ মডেল মাদরাসায় ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্লে-গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত (পর্যায়ক্রমে দশম শ্রেণি) শিক্ষার্থী ভর্তির সুযোগ থাকছে প্রতিষ্ঠানটিতে।

দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে।
মাদরাসাটির বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে—ইসলামের মৌলিক ও আধুনিক জ্ঞানের সমন্বিত শিক্ষা, বিশুদ্ধ কুরআন শিক্ষা, নূরানী ও তাহফিজুল কুরআন বিভাগ, আরবি, ইংরেজি ও বাংলা ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা এবং বিজ্ঞান ও কম্পিউটার শিক্ষার প্রতি গুরুত্ব। পাশাপাশি অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে পাঠদান ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ রয়েছে।

প্রতিষ্ঠানটির সাফল্যের ধারাবাহিকতায় ২০২৫ সালের মাদরাসা শিক্ষা বোর্ডের বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণির তিনজন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে বলে জানানো হয়েছে।
মাদরাসা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ৯টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি ফরম ও সিলেবাস প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিষ্ঠানটির অফিস থেকে সংগ্রহ করা যাবে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে—০১৭২০-৩৫৩৩৭৮, ০১৭১৪-৩৫০৯৮১, ০১৭৩১-৮১৩৩৩৪ ও ০১৩৩৫-৮৭০০৯১ নম্বরে।
প্রতিষ্ঠানটির অবস্থান লর্ডহার্ডিঞ্জ বাজারের পূর্ব মাথায় খান মার্কেট, সদর রোড, লর্ডহার্ডিঞ্জ, লালমোহন, ভোলা।
সন্তানদের দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের লর্ডহার্ডিঞ্জ মডেল মাদরাসায় যোগাযোগের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF