বাঞ্ছারামপুর প্রতিনিধি ,সুমন চক্রবর্তী।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১২ নং উজানচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাসির উদ্দিন মুন্সীর সমর্থনে উজানচর পূর্বপাড়া মানিক সাহার বাড়িতে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।উঠান বৈঠকে সভাপতিত্ব করেন নিরঞ্জন সাহা, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিক সূত্রধর।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ গিয়াস উদ্দিন সাহেব। বক্তব্যে তিনি উজানচর এলাকার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ ইকবাল মুন্সী ও মোক্তার মোঃ হাসান মুন্সী। এছাড়াও বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক মোঃ হানিফ, আরো বক্তব্য রাখেন মোক্তার মোঃ খোকন খাঁ।
অনুষ্ঠানে আসন অলংকৃত করেন পরিমল সাহা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উঠান বৈঠকে প্রায় পাঁচ শতাধিক ভোটারের উপস্থিতিতে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। এ সময় উপস্থিত এলাকাবাসী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী আলোচনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
সুন্দর ও সুশৃঙ্খলভাবে উঠান বৈঠক আয়োজন করায় এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।