Logo
প্রিন্ট: ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৩ এএম প্রকাশ: Nov ২০, ২০২৬

লর্ডহার্ডিঞ্জে মেম্বার পদপ্রার্থী শোয়েব হাজির উঠান বৈঠক ও নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

লর্ডহার্ডিঞ্জে মেম্বার পদপ্রার্থী শোয়েব হাজির উঠান বৈঠক ও নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
মোঃ নোমান 
নিজস্ব সংবাদদাতা 


ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ শোয়েব হাজির নির্বাচনী উঠান বৈঠক ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমর্থক ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মোঃ হেদায়েতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মোঃ সানাউল্লাহ মুন্সি (বার্সুমিয়া), মোঃ রাসেল মুন্সি, মোঃ রাজাক মিয়া, মোঃ মন্নান মিয়া, ছাত্রদলের তরুণ নেতা মোঃ সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উঠান বৈঠক শেষে সমর্থকদের অংশগ্রহণে একটি নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি লর্ডহার্ডিঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

উঠান বৈঠক ও নির্বাচনী মিছিলের মধ্য দিয়ে ৪নং ওয়ার্ডে নিজের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেম্বার পদপ্রার্থী মোঃ শোয়েব হাজি।

মোঃ নোমান খান, ভোলা প্রতিনিধি।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF