Logo
প্রিন্ট: ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৩ এএম প্রকাশ: Nov ২০, ২০২৬

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ
সেলিম হোসেন মায়া:


খাগড়াছড়ির পানছড়িতে অভিযান চালিয়ে প্রায় ৬৩ ঘনফুট অবৈধ সেগুন ও কড়ই কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ্য টাকা।


রোববার (১৫ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) বিশেষ টহল পরিচালনা করে। উপজেলার ফাতেমানগর স্টিল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়।


বিজিবি সূত্রে জানায়, এর নায়েব সুবেদার মো. তুষার হোসেন নেতৃত্ব এই অভিযান পরিচালনা করেন। 
জব্দ করা কাঠ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি বন বিভাগের কাছে জমা দেওয়া হয়েছে।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF