Logo
প্রিন্ট: ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম প্রকাশ: Nov ২০, ২০২৬

মদন ভূমি অফিসের সায়রা সহকারি সাজ্জাদ এর বিরুদ্ধে ঘুষ, অনিয়মের লিখিত অভিযোগ।

মদন ভূমি অফিসের সায়রা সহকারি সাজ্জাদ এর বিরুদ্ধে ঘুষ, অনিয়মের লিখিত অভিযোগ।
শেখ আসাদুজ্জামান মাসুদ 
মদন (নেত্রকোনা) প্রতিনিধি 

নেত্রকোনার মদন সদর ভূমি অফিসের সায়রাত সহকারী সাজ্জাদ হোসেন ভূঁইয়া (২৫)এর বিরুদ্ধে ঘুষ, অনিয়ম-দুর্নীতি করায় উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বিরুদ্ধে মামুন মিয়া নামের এক ভুক্তভোগী।

খারিজ নামজারির জন্য সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা ঘুষ অন্যায় ভাবে আদায় করছে উপজেলা ভূমি অফিসের সায়রাত সহকারী সাজ্জাদ হোসেন ভূঁইয়া মদন ভূমি অফিসে সায়রাত সহকারী সরকারি কর্মচারী।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,
উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের এরশাদ মিয়ার ছেলে মামুন মিয়া নামজারি খারিজের জন্য আবেদন করেন ইউনিয়ন ভূমি অফিসে।যাহার আবেদনের কেস নং ১৭৬৩।আবেদনের পরিপ্রেক্ষিতে নাম জারি খারীজটি সম্পন্ন হওয়া প্রক্রিয়াধীন থাকে ভূমি অফিস।

 উপজেলা ভূমি অফিসে সায়রাত সহকারী সাজ্জাদ 
 ভুক্তভোগী মামুন মিয়াকে মোবাইলে ফোন করে বলেন, আপনি ভূমি অফিসে আসেন।


আপনার খারিজ আবেদনের বিরুদ্ধে একটা অভিযোগ আসছে আপনি ভূমি অফিসে আসেন। আসার পরে উপজেলা ভূমি অফিসের সামনে চা,য়ের দোকানে বসে ভূমি অফিসের সায়রাত সহকারী সাজ্জাদ মিয়া বলেন,আপনার খারিজ আবেদনের বিরুদ্ধে যেহেতু একটি অভিযোগ আসছে আবেদনটি বাতিল হয়ে যাবে।

তবে এসিল্যান্ড স্যারের সাথে আমার ভালো সম্পর্ক আছে আমি যা বলব, স্যারে তাই শুনেন, আপনি যদি ৫০ হাজার টাকা দেন তবে নামজারী খারিজের আবেদনটি বাতিল হবে না। খারজটি করে দিতে পারবো ইনশাআল্লাহ।

তার শর্ত মোতাবেক আমি সাজ্জাদ মিয়াকে বিশ্বাস করে নগদ ৩০ হাজার টাকা তার হাতে বুঝিয়ে দেই। খারিজ হওয়ার পরে বাকি ২০ হাজার টাকা দিব।

খারিজের আবেদন সম্পন্ন হয়েছে আমার মোবাইলে মেসেজ আসে। তখন আমি অনলাইন থেকে খারিজের আবেদনটি বের করি।
পরে সাজ্জাদ নিয়ে আমাকে ফোন করে বলে বাকি বিশ হাজার টাকা নিয়ে আসেন। আমি সাজ্জাদকে বলি টাকা এক সপ্তাহ পরে দিতে হবে। আমার কাছে এখন কোন টাকা নাই।বাকি বিশ হাজার টাকা না দেওয়া ঐদিন রাতেই আমার খারিজ হওয়া নমজারি খারিজ টি বাতিল করে দেয়।বাতিল হওয়ার পর ৩০ হাজার টাকা ফেরত চায় ভুক্তভোগী মামুন মিয়া।

বাংলাদেশ সরকার ভূমির নামজারির ফি ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করলেও মদন ভূমি অফিসে টাকা ছাড়া হয় না খারিজ এমনটাই জানা যায় বিভিন্ন জনের কাছ থেকে।

আর অশিক্ষিত মানুষের কাগজপত্রে ত্রুটি না থাকলেও তিনি ভুল বুঝিয়ে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা আদায় করছেন বলে এমন অভিযোগ অনেকের সাজ্জাতের বিরুদ্ধে।

১৮ নভেম্বর বুধবার বাংলাদেশ প্রেসক্লাবের কয়েকজন সদস্য ভূমি অফিসে সরেজমিনে গিয়ে সাজ্জাদকে হাতে নাতে ঘুষ বাণিজ্য করতে দেখতে পায়।

মদন ভূমি অফিসের কাননগো হায়দার আলী তিনি বলেন, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর তাকে শোকজ করেছে।মামুন মিয়ার হওয়া খারিজ অন্যায় ভাবে বাতিল করেছে।কাগজপত্র কোন ভুল ছিল না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এম এ কাদের তিনি বলেন, ইতিপূর্বেও সাজ্জাতের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF