Logo
প্রিন্ট: ২০ নভেম্বর ২০২৬, ১১:০১ এএম প্রকাশ: Nov ২০, ২০২৬

মদনে নির্মাণাধীন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে রাজ কন্ট্রাক্টর পুত্রের মৃ'ত্যু।

মদনে নির্মাণাধীন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে রাজ কন্ট্রাক্টর পুত্রের মৃ'ত্যু।
মদন (নেত্রকোনা) প্রতিনিধি-শেখ আসাদুজ্জামান মাসুদ 


নেত্রকোনার মদনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অনার্স দ্বিতীয় বর্ষের মারুফ খান(২২)নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে মদন পৌরসভার আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের রড কাটার মেশিনের জন্য বিদ্যুতের লাইন দিতে গিয়ে ঘটনাস্থলেই বিদ্যুৎপৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহারুফ খান মদন পৌরসভার কান্দাপাড়া গ্রামের রাজমিস্ত্রি কফি খানের ছেলে।


নিহত মারুফ পুরান ঢাকার একটি কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তার এমন অকাল দুর্ঘটনায় মৃত্যুতে এলাকাবাসী শোকাহত।


পরিবার ও স্থানীয়রা জানায়, রাজমিস্ত্রি কফি খান মদন আদর্শ উচ্চ বিদ্যালয় নির্মাণাধীন নতুন বিল্ডিংয়ের সাব কন্ডাক্টর হিসেবে কাজ করছেন তিনি। 
তার অসুস্থতার জনিত কারণে তার ছেলে মারুফ কাজের সহযোগিতা করার জন্য নির্মাণাধীন ভবনে কাজে গিয়েছিল। 

রড কাটার মেশিনের বিদ্যুৎ লাইন দিতে গিয়ে আর্থিং রডের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফ খাঁন কে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সালাহ উদ্দিন করিম বলেন,শুনেছি বিদ্যুৎস্পৃষ্টে এক ছাত্র নিহত হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF