ঢাকা | বঙ্গাব্দ

মদনে নিখোঁজের ২ দিন পর মগড়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 205
মদনে নিখোঁজের ২ দিন পর মগড়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মদন (নেত্রকোণা) প্রতিনিধি: শেখ আসাদুজ্জামান মাসুদ।

নেত্রকোণার মদনে নিখোঁজের দুই দিন পর মগড়া নদী থেকে আব্দুল লতিফ (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মদন থানা পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) বিকেল আড়াইটার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী বাজার সংলগ্ন দক্ষিণ বালালী গ্রামে আলম মিয়া বসতবাড়ির পশ্চিম পাশে মগড়া নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

নিহত আব্দুল লতিফ দক্ষিণ বালালী গ্রামের মৃত লাবু হাজীর ছেলে। মরদেহটি তার স্ত্রী, পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শনাক্ত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আব্দুল লতিফ নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। নিখোঁজ থাকার দুই দিন পর নদীতে তার ভাসমান মরদেহ পাওয়া যায়।

মদন থানা ওসি সালাহউদ্দীন করিম জানান, প্রাথমিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি রহস্যজনক হওয়ায় মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের