ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোনার বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 40
নেত্রকোনার বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
পলাশ পাল
বারহাট্টা উপজেলা প্রতিনিধি 



নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৮ নভেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার বামনগাঁও বাজারে অবস্থিত কার্যালয়টিতে এ আগুনের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের ঘর ও ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। একই সঙ্গে আগুনে পাশের একটি লাকড়ির দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির উদ্যোগে বামনগাঁও এলাকায় একটি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির নেতারা বক্তব্য দেন। এর কয়েক ঘণ্টা পর বুধবার ভোররাতে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বারহাট্টা থানা পুলিশের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় চিরাম ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন মিয়া অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা এ ঘটনায় জড়িত। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তবে তাঁর এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় কার্যালয়ের ঘর ও আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হলেও আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, কারা এর সঙ্গে জড়িত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের