ঢাকা | বঙ্গাব্দ

পানছড়িতে ডেঙ্গু প্রতিরোধে ভিডিপি দলনেত্রীর উদ্যোগে উঠান বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 39
পানছড়িতে ডেঙ্গু প্রতিরোধে ভিডিপি দলনেত্রীর উদ্যোগে উঠান বৈঠক ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
সেলিম হোসেন মায়া:
নিজস্ব সংবাদদাতা 


খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।

শনিবার পানছড়ি সদর ইউনিয়নে এই উঠান বৈঠকের আয়োজন করেন ৩ নং সদর ইউনিয়নের ভিডিপি দলনেত্রী জোসনা বেগম। বৈঠকে ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লার ভিডিপি সদস্যারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দলনেত্রী জোসনা বেগম উপস্থিত সদস্যদের উদ্দেশে ডেঙ্গু প্রতিরোধে নানা পরামর্শমূলক বক্তব্য দেন। তিনি বলেন, ডেঙ্গু মশা সাধারণত বাড়ির আশপাশে জমে থাকা পরিষ্কার পানিতে জন্ম নেয়। তাই নিজেদের বাড়ির আঙিনা, ফুলের টব, ভাঙা হাঁড়ি-পাতিল, ডাবের খোসা ও পরিত্যক্ত টায়ারে যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, শুধু নিজের বাড়ি পরিষ্কার রাখলেই হবে না, প্রতিবেশীদেরও সচেতন করতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে গিয়ে পরীক্ষা করানোর পরামর্শও দেন তিনি।

বৈঠকে উপস্থিত সদস্যরা নিজ নিজ পাড়ায় সচেতনতামূলক প্রচারণা চালানোর অঙ্গীকার করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের