ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে শোভাযাত্রা ও শ্রদ্ধা নিবেদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 35
খাগড়াছড়িতে শোভাযাত্রা ও শ্রদ্ধা নিবেদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:


 নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।

সকালে খাগড়াছড়ি শহরের ভাঙ্গাব্রিজ এলাকা থেকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাসাথোয়াই মারমা, জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।

দিবসটি ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের