ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 44
ময়মনসিংহে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত ছবির ক্যাপশন :
ad728
আদিলুর রহমান 
ময়মনসিংহ জেলা প্রতিনিধি 


ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে উচ্চ শব্দ উৎপন্নকারী ও ক্ষতিকর হাহড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনা করা হয়। 

আজ ১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২:৩০ হতে ১:৩০ ঘটিকা পর্যন্ত জেলার সদর উপজেলার রহমতপুর বাইপাস ও ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ এর সম্মুখে মোবাইল কোট অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জল হোসেন এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

 মোবাইল কোর্টের মাধ্যমে ০২ টি যানবাহনকে শব্দদূষণের অপরাধে মোট ৩৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। হাইড্রলিক হর্ণ ব্যবহারের বিষয়ে বিভিন্ন যানবাহনের চালকদের সতর্ক করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ শাহিন আলম। এছাড়া উক্ত মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা প্রদান করেন ময়মনসিংহ জেলা পুলিশ লাইনের একদল চৌকস ও দক্ষ পুলিশ টিম। 

শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর,ময়মনসিংহ জেলা কার্যালয় কর্তৃক এরূপ কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের