ঢাকা | বঙ্গাব্দ

পানছড়িতে বিজিবির ফ্রী মেডিকেল ক্যাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 42
পানছড়িতে বিজিবির ফ্রী মেডিকেল ক্যাম্প ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
সেলিম হোসেন মায়া:
নিজস্ব সংবাদদাতা 



খাগড়াছড়ির পানছড়িতে অসহায়, হতদরিদ্র ও অসুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ কর্মসূচির আওতায় ২০৫ জন পাহাড়ি নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধীনস্থ সনখোলা কোম্পানি সদরের দায়িত্বপূর্ণ এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

পানছড়ি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট মো. আব্দুল মতিনের নেতৃত্বে পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকেশ ত্রিপুরা ও নিথি চাকমা।

ক্যাম্পেইনে স্থানীয় ২০৫ জন অসহায় ও অসুস্থ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। তাঁদের মধ্যে ৮৭ জন পুরুষ, ৯৩ জন নারী ও ২৫ জন শিশু ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের