ঢাকা | বঙ্গাব্দ

মদনে সুদের টাকা না পেয়ে দিনমজুরের ঘরবাড়ি দখলের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 277
মদনে সুদের টাকা না পেয়ে দিনমজুরের ঘরবাড়ি দখলের অভিযোগ ছবির ক্যাপশন :
ad728
শেখ আসাদুজ্জামান মাসুদ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মদনে সুদের টাকা না পেয়ে এক দিনমজুরের ঘরসহ বসতভিটা দখল করার অভিযোগ উঠেছে আজহারুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

ভুক্তভোগী জিয়ার মিয়া (৪৫) বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনাটি উপজেলার নায়েকপুর ইউনিয়নের বড়াটি গ্রামের।

অভিযোগ সূত্রে জানা গেছে, একই গ্রামের হতদরিদ্র জিয়ার মিয়া প্রয়োজনে আজহারুল ইসলামের কাছ থেকে ৪০ হাজার টাকা সুদে নেন। পরে টাকা পরিশোধ করতে না পারায় সুদে-আসলে তা ২ লাখ টাকায় দাঁড়ায়।

এরই মধ্যে গ্রামের মাতব্বরদের সালিশের মাধ্যমে ২ লাখ থেকে ১ লাখ টাকা ধার্য করা হয়। ভুক্তভোগী পরিবার ইতোমধ্যে ৫০ হাজার টাকা পরিশোধও করেছে। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সুদসহ বাকি টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে আজহারুল ইসলাম।

অভিযোগে আরও বলা হয়, টাকা না পেয়ে আজহারুল ইসলাম ভুক্তভোগীর বসতবাড়ি ও বসবাসের ঘরটি ৮০ হাজার টাকায় অন্যত্র বিক্রি করে দেন। ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রও বিক্রি করে দেওয়া হয়। পরে ঘরবাড়ি দখল করে পরিবারটিকে বের করে দেওয়া হয়। বসতভিটা রেজিস্ট্রি করে দিতে চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে অন্য এলাকায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন জিয়ার মিয়া।

জিয়ার মিয়া বলেন, এর আগে আমার স্ত্রী ও ছোট ভাইকে মারধর করেছে আজহারুল। ঘরের সব জিনিসপত্র বিক্রি করে দিয়েছে। এখন প্রাণের ভয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছি।

অভিযুক্ত আজহারুল ইসলাম বলেন, আমার কাছ থেকে টাকা নিয়েছে, সেই টাকা দিচ্ছে না। টাকা দিতে না পারায় বাড়িঘর দখলে নিয়েছি। টাকা পরিশোধ করলে ছেড়ে দেব।

উপজেলা নির্বাহী অফিসার এম এ কাদের বলেন, অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : শেখ আসাদুজ্জামান মাসুদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের