ঢাকা | বঙ্গাব্দ

লর্ডহার্ডিঞ্জে মেম্বার পদপ্রার্থী শোয়েব হাজির উঠান বৈঠক ও নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 33
লর্ডহার্ডিঞ্জে মেম্বার পদপ্রার্থী শোয়েব হাজির উঠান বৈঠক ও নির্বাচনী মিছিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মোঃ নোমান 
নিজস্ব সংবাদদাতা 


ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ শোয়েব হাজির নির্বাচনী উঠান বৈঠক ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমর্থক ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মোঃ হেদায়েতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মোঃ সানাউল্লাহ মুন্সি (বার্সুমিয়া), মোঃ রাসেল মুন্সি, মোঃ রাজাক মিয়া, মোঃ মন্নান মিয়া, ছাত্রদলের তরুণ নেতা মোঃ সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উঠান বৈঠক শেষে সমর্থকদের অংশগ্রহণে একটি নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি লর্ডহার্ডিঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

উঠান বৈঠক ও নির্বাচনী মিছিলের মধ্য দিয়ে ৪নং ওয়ার্ডে নিজের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেম্বার পদপ্রার্থী মোঃ শোয়েব হাজি।

মোঃ নোমান খান, ভোলা প্রতিনিধি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের