ঢাকা | বঙ্গাব্দ

বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 79
বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
ছাবেদুল সরকার, পাবনা 


রাজশাহী বিভাগের সেরা প্রাথমিক বিদ্যালয় পাবনা জেলার ফরিদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান। বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।  

স্কুল ম্যানেজিং কমিটির পরিচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান, প্রধান শিক্ষক এস এম আব্দুর রব, সহ-সভাপতি মো: আমিনুল হক সাবেরী, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা জানিয়েছেন প্রভাষক মো: জিয়াউর রহমান।

সভাপতি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সবার সঙ্গে সমন্বয় করে প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়া হবে। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার প্রতিা আগ্রহ বাড়ানো, বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা, সহশিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদান এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার ক্ষেত্রে উদ্যোগ নেয়া হবে জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের