ঢাকা | বঙ্গাব্দ

মদনে যথাযোগ্য মর্যাদায় ১৬ই জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 49
মদনে যথাযোগ্য মর্যাদায় ১৬ই জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মদন (নেত্রকোনা) প্রতিনিধি শেখ আসাদুজ্জামান মাসুদ 


বৃহস্পতিবার (১৬ই জুলাই) জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে নেত্রকোনার মদন উপজেলা প্রশাসনের আয়োজনে আহত জুলাই যুদ্ধাদের কে  নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন,
সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন,সিনিয়র সহ-সভাপতি কাইটাইল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের আজাদ,
জামায়তে ইসলামী  মদন উপজেলা নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাষ্টার, মদন থানা ওসি (তদন্ত) অসীম কুমার দাস,  ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান,
আহত জুলাই যোদ্ধা মেহেদী হাসান মিন্টু নবাব, আকাশ মিয়া, মিজানুর রহমান প্রমোখ।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। 
আলোচনা সভায় নিহত জুলাই যোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এবং আহত জুলাই যোদ্ধাদের শরীরে এখনও গুলি রয়েছে এগুলি বের করার জন্য চিকিৎসার প্রতি গুরুত্ব দেওয়া হয়।
আহত জুলাই যুদ্ধের প্রতি সহমর্মিতা এবং প্রতিটি ক্ষেত্রে  সম্মান দেওয়া প্রতি গুরুত্ব দেওয়া হয় এ আলোচনা সভায়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের