ঢাকা | বঙ্গাব্দ

বিজিবি'র অভিযানে একটি গাড়ি তল্লাশি চালিয়ে ৮০ হাজার ইয়াবা সহ এক মাদক কারবারি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 51
বিজিবি'র অভিযানে একটি গাড়ি তল্লাশি চালিয়ে ৮০ হাজার ইয়াবা সহ এক মাদক কারবারি আটক ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
শহীদুল ইসলাম শাহেদ
কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান এবং সকল ধরনের অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সী-বীচ বিওপি সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে বিশেষ যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করে ০১ জন আসামিসহ ৮০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

১৬ জুলাই ২০২৬ তারিখ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাদকের একটি বড় চালান প্রাইভেটকারযোগে টেকনাফ হতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে কক্সবাজারের দিকে নিয়ে যাওয়া হতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর পরিকল্পনা ও নির্দেশনায় সী-বীচ বিওপি সংলগ্ন চেকপোস্টের মাধ্যমে মেরিন ড্রাইভ সড়কে যানবাহন তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। পরিকল্পনা মোতাবেক বিজিবি’র আভিযানিক দল আনুমানিক ১৪০০ ঘটিকা হতে উক্ত এলাকায় নিয়মিত তল্লাশির পাশাপাশি বিশেষ যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।

পরবর্তীতে, আনুমানিক ১৫৩০ ঘটিকায় টেকনাফ হতে আগত একটি সাদা রঙের প্রাইভেটকার (করোলা ক্রস) সী-বীচ বিওপি সংলগ্ন চেকপোস্টে পৌঁছালে বিজিবি’র আভিযানিক দল গাড়িটি থামিয়ে তল্লাশি করে। তল্লাশিকালে চালকের আচরণ সন্দেহজনক প্রতীয়মান হওয়ায় কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটি অধিকতর তল্লাশি করেন। এক পর্যায়ে প্রাইভেটকারটির নিচে বিশেষভাবে তৈরি অতিরিক্ত ০২টি লোহার চারকোনা বক্সের ভিতর হতে ৮০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে সংশ্লিষ্ট প্রাইভেটকারের মালিককে ঘটনাস্থল হতে আটক করা হয়।

জব্দকৃত মালামালের বিবরণ নিম্নরূপ ইয়াবা ট্যাবলেট - ৮০,০০০ পিস প্রাইভেটকার (করোলা ক্রস) - ০১টি
অ্যান্ড্রয়েড মোবাইল ফোন - ০১টি আইফোন - ০১টি
 নগদ টাকা - ৭,৮০০/- (সাত হাজার আটশত) টাকা

সর্বমোট আনুমানিক সিজার মূল্য ২,৯২,৫৭,৮০০/- (দুই কোটি বিরানব্বই লক্ষ সাত্তান্ন হাজার আটশত) টাকা।

আটককৃত আসামির বিস্তারিত পরিচয় নিম্নরূপঃ
 ইমন হোছাইন (২৮), পিতা- কবির আহমদ, মাতা- মোছাঃ মোমেনা খাতুন, গ্রাম- ডেইল পাড়া (৬ নং ওয়ার্ড), ডাকঘর- টেকনাফ, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।

অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 আটককৃত আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের