ঢাকা | বঙ্গাব্দ

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 28
সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :


পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছরে সেপ্টেম্বর মাসকে ঘিরে সাম্প্রদায়িক উস্কানি, দাঙ্গা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো ঘটনা ঘটেছে। এসব সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক।

সভায় বক্তারা বলেন, অতীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, প্রশাসনসহ সংশ্লিষ্ট সব নিরাপত্তা বাহিনীর সমন্বিত উদ্যোগ ইতিবাচক ভূমিকা রেখেছে। আসন্ন সেপ্টেম্বর মাসকে ঘিরে কোনো স্বার্থান্বেষী মহল যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের সুযোগ না পায়, সে জন্য আগাম সতর্কতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, গুজব ও উস্কানিমূলক প্রচারণা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে সার্বক্ষণিক সমন্বয় জোরদারের নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতসহ খাগড়াছড়ির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় ডিজিএফআইয়ের ডেট কমান্ডার কর্নেল মাহফুজ উল বারী, খাগড়াছড়ির পুলিশ সুপার মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুপ, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনের অধিনায়কসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের