ঢাকা | বঙ্গাব্দ

রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এক্সামিনেশন ২০২৬ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 45
রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এক্সামিনেশন ২০২৬ অনুষ্ঠিত ছবির ক্যাপশন :
ad728
হাবিবুল ইসলাম 
আটপাড়া উপজেলা প্রতিনিধি:


আটপাড়ায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্ট প্রোগ্রাম’-এর স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এক্সামিনেশন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) আটপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে এই মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। পুরো পরীক্ষা কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
পরীক্ষা পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এতে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন খিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. খাইরুল আলম এবং হল সুপারের দায়িত্ব পালন করেন বাওসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক।
এছাড়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌসিফুল ইসলাম খান, ছাত্রদলের সদস্য সচিব টিটু ভূঁইয়া ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন পরাগ। এ সময় পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের অভিভাবকগণও উপস্থিত থেকে পুরো কার্যক্রমের খোঁজখবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি এবং মেধা বিকাশের লক্ষ্যে এই মূল্যায়ন পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের