ঢাকা | বঙ্গাব্দ

মদনে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগ: কেরানির বিরুদ্ধে তদন্ত কমিটি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 1598
মদনে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগ: কেরানির বিরুদ্ধে তদন্ত কমিটি ছবির ক্যাপশন : ছবি- সংগৃহীত
ad728
মদন প্রতিনিধি, শেখ আসাদুজ্জামান মাসুদ

‎
‎
‎নেত্রকোণার মদনে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজের এক অফিস সহায়িকাকে ধর্ষণ ও বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ উঠেছে একই কলেজের কেরানি রুবেল মিয়ার (৪০) বিরুদ্ধে।
‎
‎ভুক্তভোগীর অভিযোগ, গত ১০ আগস্ট দুপুর দেড়টার দিকে কলেজের তৃতীয় তলায় ডেকে নিয়ে জোরপূর্বক তার সঙ্গে অনৈতিক কাজ করা হয়। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত কেরানি রুবেল মিয়া দীর্ঘদিন ধরে ওই অফিস সহায়িকাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের মধ্যে প্রায় ৩ বছর ধরে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে।
‎
‎ভুক্তভোগীর দাবি, বিয়ের কথা বলে রুবেল মিয়া তার কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে নেন। পরবর্তীতে বাসা করার কথা বলে সোনালী ব্যাংক থেকে ৮ লাখ ৭০ হাজার টাকা ঋণ তোলাতেও তাকে বাধ্য করেন। ঋণের গ্যারান্টারও ছিলেন রুবেল মিয়া। টাকা নেওয়ার পর থেকে তিনি বিয়ের বিষয়ে নানা তালবাহানা করতে থাকেন।
‎
‎সর্বশেষ গত ১০ আগস্ট কলেজের তৃতীয় তলায় ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী। বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন তাদের আটক করে কলেজের একটি কক্ষে রাখেন।
‎
‎এ বিষয়ে অভিযুক্ত কেরানি রুবেল মিয়া বলেন, "বিষয়টি কলেজের প্রিন্সিপাল স্যারসহ অন্যরা মিলে সমাধান করে দিয়েছেন। এখন কেন অভিযোগ দেওয়া হচ্ছে তা আমার বোধগম্য নয়।"
‎
‎ভুক্তভোগী অফিস সহায়িকা বলেন, "আমি ২৭ বছর ধরে এই কলেজে সুনামের সঙ্গে চাকরি করছি। বিয়ের প্রলোভন দেখিয়ে আমার জমানো টাকা, মেয়ের ২ লাখ টাকা এবং ব্যাংক ঋণের ৮ লাখ ৭০ হাজার টাকা নিয়েছেন। এখন প্রতারণা করছেন। প্রয়োজনে আমি আদালতে মামলা করব।"
‎
‎এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ শ্রী বিধান মিত্র জানান, ঘটনার পরপরই প্রভাষক আতিকুর রহমান পলাশকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎মদন থানার ওসি মোঃ সালাহ উদ্দিন করিম জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
‎

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের