ঢাকা | বঙ্গাব্দ

ইউটিউবার সোনাই পাগলার ওপর হামলা, জো/র করে চুল কেটে দেওয়ার ভিডিও ভাইরাল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 27
ইউটিউবার সোনাই পাগলার ওপর হামলা, জো/র করে চুল কেটে দেওয়ার ভিডিও ভাইরাল ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
তৌফিকুর রহমান তাহের,
প্রতিনিধি সুনামগঞ্জ;

 
একটু ভিন্নধর্মী ভাব আর মাথার দুধল চুল—এই নিয়েই মানুষটাকে সবাই চিনতো। 
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সেই বহুল পরিচিত ‘সোনাই পাগলার টংঘর’-এর স্বত্বাধিকারী, তরুণ কনটেন্ট ক্রিয়েটর সোনা মিয়া হঠাৎ করেই এক নির্মম মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হলেন।

পুরনো শত্রুতার জেরে রানীগঞ্জ পশ্চিম বাজারের খাতুন কমপ্লেক্সের পেছনে বাগময়না গ্রামের পার্লার ব্যবসায়ী মাখন মিয়া দিনদুপুরে তাঁকে বেধড়ক মা/রধর করেন। শুধু মা/রধরেই ক্ষান্ত হননি, মাখন নিজ হাতে কাঁচি চালিয়ে কেটে দেন সোনা মিয়ার সেই সিগনেচার লম্বা চুলগুলো।

ঘটনার পরপরই বুকভাঙা ক্ষোভ ও কান্না নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে আসেন সোনা মিয়া। তাঁর সেই অসহায় লাইভ আর চুল কাটার দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়ে ফেসবুকে, যা দেখে সুশীল সমাজ ও নেটিজেনদের হৃদয়ে তুফান উঠেছে।
সোনা মিয়ার দাবি, চাঁ/দা না দেওয়ায় পুরনো আক্রোশ থেকেই তাঁর ওপর এই বর্বরতা চালানো হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত মাখন মিয়া আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি নির্দ্বিধায় স্বীকার করলেও যেন বিন্দুমাত্র অনুতপ্ত নন!

একটি মানুষের ব্যক্তিগত রূপ কিংবা স্বাধীনতাকে এভাবে দিনের আলোতে কেড়ে নেওয়ার ঘটনা শুধু আইনি অপরাধই নয়, চরম অমানবিকতা। এ বিষয়ে জগন্নাথপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, কোনো লিখিত অভিযোগ না পেলেও পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং দ্রুতই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। একজন নিবেদিতপ্রাণ লোকশিল্পীর মতো সাধারণ মানুষকে বিনোদন দেওয়া সোনা মিয়ার ওপর এই অন্যায় আক্রোশের বিচার এখন সময়ের দাবি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের