ঢাকা | বঙ্গাব্দ

আগামীকাল সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে জনসমর্থনে এগিয়ে আরিফ মোহাম্মদ দুলাল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 34
আগামীকাল সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে জনসমর্থনে এগিয়ে আরিফ মোহাম্মদ দুলাল ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
সুনামগঞ্জ প্রতিনিধি 


আগামীকাল ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন।
 নির্বাচনকে কেন্দ্র করে জেলাজুড়ে মাধ্যমিক শিক্ষকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও তীব্র উদ্দীপনা।

এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাল্লা উপজেলা সদরের শহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও শিক্ষক সমাজের সুপরিচিত ব্যক্তিত্ব আরিফ মোহাম্মদ দুলাল।

নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায় শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে শিক্ষক সমাজের আস্থা, সততা ও দীর্ঘদিনের নেতৃত্বের কারণে সাধারণ সম্পাদক পদে আরিফ মোহাম্মদ দুলাল ভোটারদের সমর্থন ও প্রার্থিতায় বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।
নির্বাচনী প্রতিক্রিয়া জানতে আরিফ মো. দুলালকে জিজ্ঞেস করলে তিনি বলেন, "আমি সবার কাছে, দোয়ারে গিয়েছি। 

উনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ইনশাল্লাহ আমি বিজয় ছিনিয়ে আনবো।"
তিনি আরও জানান, শিক্ষক সমাজের সার্বিক উন্নয়ন, পেশাগত অধিকার আদায় এবং জেলার মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে কাজ করার পাশাপাশি একটি সমৃদ্ধ ও সুসংগঠিত শিক্ষক সমিতি গড়ে তোলার জন্য তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 এই যাত্রায় তিনি জেলার সকল শিক্ষক-শিক্ষিকার দোয়া, সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।
এদিকে সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষকবৃন্দের পক্ষ থেকেও আরিফ মোহাম্মদ দুলালকে জয়ী করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। স্থানীয় শিক্ষকরা মনে করছেন, অভিজ্ঞ ও গুণী এই শিক্ষক নেতা নির্বাচিত হলে সমিতি আরও গতিশীল হবে এবং সংগঠনের সার্বিক কল্যাণে নতুন দিগন্তের উন্মোচন ঘটবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের