ঢাকা | বঙ্গাব্দ

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 65
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মোঃ খাইরুল ইসলাম উপজেলা প্রতিনিধি কালিয়াকৈর 



গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। উপজেলার ১৩৮টি পূজামণ্ডপে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। উৎসবকে সামনে রেখে বিভিন্ন মণ্ডপে চলছে প্রতিমা নির্মাণ, রং-তুলির কাজ, সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতি।

মৃৎশিল্পীদের নিপুণ হাতে বাঁশ, কাঠ, খড় ও মাটির মাধ্যমে ধীরে ধীরে ফুটে উঠছে দেবী দুর্গাসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা। উৎসবের সময় ঘনিয়ে আসায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে কারিগরদের ব্যস্ততা আরও বেড়েছে।

এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে বিভিন্ন প্রস্তুতি।

গাজীপুর জেলা পুলিশ জানিয়েছে, জেলার ৩৩৪টি পূজামণ্ডপের মধ্যে কালিয়াকৈর থানার আওতাধীন রয়েছে ১৩৮টি। পূজামণ্ডপগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার অংশ হিসেবে সিসি ক্যামেরা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মৃৎশিল্পী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দের মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সব মিলিয়ে আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে কালিয়াকৈরের বিভিন্ন জনপদে উৎসবের আমেজ বিরাজ করছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের