ঢাকা | বঙ্গাব্দ

টেকনাফে শালবাগান ক্যাম্পের অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টা, রোহিঙ্গা যুবক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 47
টেকনাফে শালবাগান ক্যাম্পের অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টা, রোহিঙ্গা যুবক আটক ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
শহীদুল ইসলাম শাহেদ 
কক্সবাজার জেলা প্রতিনিধি


কক্সবাজারের টেকনাফে অনুমতি ছাড়া শরণার্থী ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ (২০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৬ এপিবিএন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে টেকনাফের ২৬ নম্বর শালবাগান শরণার্থী ক্যাম্পের ডি/৪ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

১৬ এপিবিএনের শালবাগান ক্যাম্প সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে ক্যাম্প এলাকায় দিবাকালীন মোবাইল টহল চলছিল। এ সময় নূর মোহাম্মদ অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলরত এপিবিএন সদস্যরা তাকে আটক করেন।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ক্যাম্প-২৪-এর সিআইসি খানজাদা শাহরিয়ার বিন মান্নান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত বিনা অনুমতিতে ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টার ঘটনায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারার অপরাধে নূর মোহাম্মদকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত নূর মোহাম্মদ শালবাগান ক্যাম্পের ই/৭ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ২৭৫৫৫৭।

এ ঘটনায় শালবাগান এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের