ঢাকা | বঙ্গাব্দ

মদনে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 69
মদনে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত। ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মদন(নেত্রকোনা)প্রতিনিধি: 
শেখ আসাদুজ্জামান মাসুদ।

২৮ অক্টোবর 'পল্টন ট্র্যাজেডি দিবস' উপলক্ষে স্থানীয় আইডিয়াল স্কুলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা ফরিদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শুরা সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রুহুল আমিন বলেন, ২০০৬ সালের এই দিনে রাজধানীর পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় ঘটে যাওয়া লগি-বৈঠার ভয়াবহ তাণ্ডব ও হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। প্রকাশ্য রাজপথে পিটিয়ে মানুষ হত্যা এবং লাশের ওপর নাচার মতো নৃশংস দৃশ্য সেসময় দেশে-বিদেশে চরম ধিক্কার কুড়িয়েছিল। এই নৃশংস হামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ অনেকে প্রাণ হারান এবং শত শত মানুষ গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পৌরসভার আমির মাওলানা ফারুক উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও যুব বিভাগের সভাপতি সাজেদুল হক সাজু।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মপরিষদ সদস্য, শুরা সদস্য, রুকন এবং বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ও সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পল্টন ট্র্যাজেডিতে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের