ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুরে ভিক্ষুক জুলেখার হ'ত্যা' হত্যাকারী দের গ্রে'প্তারে'র দাবিতে মানববন্ধন।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 339
শ্রীপুরে ভিক্ষুক জুলেখার হ'ত্যা' হত্যাকারী দের গ্রে'প্তারে'র দাবিতে মানববন্ধন। ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মো:রিপন আহমেদ, স্টাফ রিপোর্টার।


গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নিজমাওনা এলাকায় ভিক্ষুক জুলেখা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় নিজ মাওনা বাজারে নিহত জুলেখার পরিবারের সদস্য ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে জুলেখা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য ভিক্ষুক জুলেখা বেগম(৫০) পিতা মৃত: কুদরত আলী, মেয়ে গত ২৬,১২, ২০২৫ ইং তার নিজ বাড়ি থেকে ভিক্ষাবৃওির উদ্দেশ্যে বের হওয়ার দুই দিন পর ২৯-১২-২০২৫ ইং, নিজ মাওনা এলাকার (ঢাকাইয়া ভিটা) নামক পজেটে বাঁশ তলায় লাশ দেখতে পাওয়া যায় পরিবারের দাবি জমানো (এক লক্ষ বারো হাজার টাকার জন্য এ হত্যা কান্ড ঘটে।  

পরে ঘটনা স্থলে পুলিশ, পিবিআই, সিআইডি উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী জুলেখাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। জুলেখা হত্যার ১০ মাস অতিবাহিত হলেও আইনী ভাবে এখনো হত্যাকারী শনাক্ত হয়নি গ্ৰেফতার করা হয়নি কাউকে। গ্ৰেফতারের দাবিতে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা মানববন্ধনে এ দাবি করেন। 
এ ঘটনায় নিহত জুলেখার ভাই মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে মামলাটি গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে রয়েছে বলে জানা গেছে।

এসময় বক্তব্য রাখেন, গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ গনি মৈশাল, নিজমাওনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. ডাক্তার জানে আলম, মো. মিনহাজ উদ্দিন, মো.নাজিম উদ্দিন মৈশাল, মো. আজাহারুল ইসলাম, নিহতের ভাই সিরাজুল ইসলাম, নিহতের বোন মালেকা, নিহতের মেয়ে সাবিনা, নিহতের মা চান বানু, আরো অনেকেই। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করে লুট হওয়া টাকা উদ্ধার সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা দ্রুত তদন্ত শেষ করে জুলেখা হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের