ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুরে এইচএসসি পরীক্ষার্থী চিরকুট লিখে আত্মহত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 45
শ্রীপুরে এইচএসসি পরীক্ষার্থী চিরকুট লিখে আত্মহত্যা ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মো:রিপন আহমেদ স্টাফ রিপোর্টার। 


গাজীপুরের শ্রীপুরে দুই বিষয়ে অকৃতকার্য হয়ে এইচএসসি পরীক্ষার্থী  তার মাকে চিরকুট লিখে আত্মহত্যা করেছে। 

রবিবার (১ নভেম্বর) দুপুরে  শ্রীপুর পৌরসভার  বহেরার চালা এলাকার জনৈক আলমগীর মাঝির ভাড়া বাড়ি থেকে বৈদ্যুতিক পাখার সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ   ।

নিহত সিয়াম (১৮) নড়াইল জেলার কাশিয়াল এলাকার বাসিন্দা আল-আমিনের ছেলে। সে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকায় পরিবারের সাথে বসবাস করতো এবং শ্রীপুরের পিয়ার আলী ডিগ্রি  কলেজ থেকে এ বছর  এইচএসসি পরীক্ষা দিয়ে ২ বিষয়ে অকৃতকার্য হয় ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সিয়ামকে বাড়িতে রেখে তার গার্মেন্টস কর্মী মা গার্মেন্টসে চলে যায়। দুপুরের দিকে নিহত সিয়ামের ছোট বোন মাদ্রাসা থেকে বাড়িতে এসে দরজার তালা খুলে কলেজ ছাত্র সিয়ামকে বৈদ্যুতিক পাখার সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তার বোনের ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে সিয়ামের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে। এসময় নিহত সিয়ামের পড়ার টেবিল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয় সেখানে লেখা ছিল, “সরি আম্মু তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না ” ।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক বাংলা খবর প্রতিদিন কে জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের