ঢাকা | বঙ্গাব্দ

শাল্লায় ইয়াবা,মদ ও গাজাঁসহ আটক ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 38
শাল্লায় ইয়াবা,মদ ও গাজাঁসহ আটক ৩ ছবির ক্যাপশন :
ad728
তৌফিকুর রহমান তাহের,  প্রতিনিধি সুনামগঞ্জ


সুনামগঞ্জের শাল্লায় বিশেষ অভিযান চালিয়ে ২০২ পিস ইয়াবা, চোলাই মদ ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত রবিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার আটগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,
মো: হেলাল মিয়া (৪৪) দৌলতপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
 মো: তোফাজ্জল হোসেন (৪৬) আটগাঁও (বড়হাটি) গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
 মো: খিজির মিয়া (৩৬) উজানগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর (এসআই) ইমাম আরেফিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে এসব মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের