ঢাকা | বঙ্গাব্দ

মদনে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 65
মদনে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত। ছবির ক্যাপশন :
ad728
শেখ আসাদুজ্জামান মাসুদ 
‎মদন (নেত্রকোনা): প্রতিনিধি:

‎
‎করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস- উদযাপিত হয়েছে।  

‎উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  
‎র‍্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
‎
‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম এর সভাপতিত্বে সমবায় সহকারি কর্মকর্তা সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
‎বিএনপি'র উপজেলা ভাইস প্রেসিডেন্ট ও কাইটাইল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, ব্যবসায়ী তিয়শ্রী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা সাইফুল ইসলাম প্রমূখ।


‎আলোচনা সভায় বক্তারা সমবায় সমিতি মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা,বেকারত্ব দূরীকরণ এবং স্বাবলম্বী হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
 অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদসরা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : শেখ আসাদুজ্জামান মাসুদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের