ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 65
গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মোঃ সুমন মিয়া। 
স্টাফ রিপোর্টার




গাজীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেত্রী ও সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়—এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্যও গুরুতর হুমকির বার্তা।

সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে হামলা, ভয়ভীতি বা সহিংসতার আশ্রয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিক ফাতেমা আক্তারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করুন।
হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করুন।
স্বাধীন সাংবাদিকতার পরিবেশ রক্ষা করুন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের