ঢাকা | বঙ্গাব্দ

লালমোহনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 71
লালমোহনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
মোঃ নোমান খান
নিজস্ব সংবাদদাতা 


ভোলার লালমোহন উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন এবং পূজা চলাকালীন প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের