ঢাকা | বঙ্গাব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 28
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
শহীদুল ইসলাম শাহেদ 
কক্সবাজার জেলা প্রতিনিধি



কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় নগদ ২ হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে টেকনাফ থানার ডেইলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল ডেইলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা, নগদ ২ হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে তিনজনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা।

আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। জব্দ করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক পাচার ও বিস্তার রোধে টেকনাফসহ উপকূলীয় এলাকায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের