ঢাকা | বঙ্গাব্দ

ফরিদপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 95
ফরিদপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
ছাবেদুল সরকার, পাবনা


পাবনার ফরিদপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় ফরিদপুর পৌর মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আব্দুদ দাইয়ান মঞ্জুর সভাপতিত্বে এবং সাবেক সদস্যসচিব মো. জিয়াউর রহমান চেয়ারম্যানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির সাবেক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হয়। দিবসটি জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়ের সঙ্গে জড়িত।

এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আবুল হোসেন জোয়ার্দার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি,মো. সাহা আলম বিএসসি সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি। মোঃ জিল্লুর রহমান সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি। মো. আশরাফুজ্জামান মাসুদ সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি। মো. হুমায়ুন কবির মনি সাবেক সহ-সভাপতি উপজেলা বিএনপি। মো. ফারুক হোসেন, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি মো. এনামুল হক, ইদ্রিস আলী মাস্টার, আমজাদ হোসেন, নুরুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হুমায়ুন কবির সজিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের